শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার 

মরদেহ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালভার্ট থেকে ২-৩ দিনের এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় মাটির গর্ত থেকে গলাকাটা ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। এদিকে গলায় ফাঁস দিয়ে এক রিক্সাচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার সময় উপজেলার ভৈরবগঞ্জ বাজারের দিলীপ কমপ্লেক্স এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নিচের ডোবা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির বয়স ২ থকে ৩ দিন হবে। শিশুটির শরীর ফুলে গিয়ে পানিতে ভেসে উঠে। স্থানীয় ইউপি সদস্য মোঃ লোকমান মিয়া কে খবর দিলে পড়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় খুজেঁ বের করার চেষ্টা করছি।

অপরদিকে, শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক রিক্সাচালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ৩টার দিকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের নাম মোঃ কামাল মিয়া (৪৩)। তিনি পেশায় রিক্সাচালক। 

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আলাউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাদক সেবন ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে গত রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার সময় শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগানের ১নং সেকশন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই বাগানের মোঃ কামাল মিয়ার কন্যা সুমাইয়া আক্তার (৮)। সে টিপরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, বরিবার বেলা ১১টার সময় শিশুটি বাড়ির পাশে স্থানীয় একটি বাগানে রাবার বীজ সংগ্রহের জন্য যায়। সন্ধ্যা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় রাতে স্থানীয়রা খোঁজ করলে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে তাকে দেখতে পায়। শিশুটিকে কে বা কারা গলা কেটে হত্যা করে ওই গর্তে ফেলে উপরে আগাছা দিয়ে ঢেকে রাখে। এ খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে। শিশুটির মা ওমান প্রবাসী বলে জানা গেছে। ছোট এই শিশুর প্রতি এমন নিশংসতায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ