শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] শালিস বৈঠককে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতিতে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাষ্টার নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

[৪] মঙ্গলবার দুপুরে উপজেলার রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। 

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, গত চারদিন আগে দুপুরে রামগতি উপজেলার চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন তার স্ত্রীকে নিয়ে রিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহদাত হোসেন তাদের দেখে ইভটিজিং ও কটুক্তি করে। এর জের ধরে ওইদিন রাতে শাহাদাত হোসেনকে মারধর করে মঞ্জুর হোসেনসহ অন্যরা। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এক শালিস বৈঠক শুরু হয়। এসময় কথাকাটাবাটির এক পর্যায়ে শাহদাত হোসেন ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে নুরনবী মাস্টার ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও ৫ জন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

[৬] রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোসলেহ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ