শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, গ্রেপ্তার ২ 

সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ সিকদার (২৬) ও হৃদয় আহম্মেদ (২৩)। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।

[৩] সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, সাইবার পুলিশ সেন্টার নিয়মিত সাইবার পেট্রলিংকালে জানতে পারে, একটি অসাধু চক্র ফেসবুকে কন্টেন্ট তৈরীর নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ ও প্রদর্শন করছে। 

[৪] এ বিষয়ে অনলাইন সার্চ করলে ফেসবুকে টাইটানিক ৭৬ নামে একটি পেজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত সোহাগ সিকদার এডমিন হিসেবে টাইটানিক ৭৬ নামক পেজটি পরিচালনা করত এবং হৃদয় আহম্মেদ অশ্লীল কন্টেন্ট তৈরি করতেন।

[৫] পরে সিআইডি’র সিপিসি’র একটি দল ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১টি অপ্পো মোবাইল, ১টি সনি ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা, ১টি ডিজিআই ক্যামেরা, ২টি হার্ডডিস্ক, ১টি পোর্টেবল হার্ডডিস্ক এবং ৩টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। 

[৬] আজাদ রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুকে টাইটানিক ৭৬ ছাড়াও বেশকিছু পেজ নজরে এসেছে যেগুলির মাধ্যমে অশ্লীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ওই পেজগুলো সনাক্তকরণসহ আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়