শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল ওষুধ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

মুযনিবীন নাইম: [২] ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলী আকবর (২০) ও মো. দুর্জয় (২০)।

[৩] বুধবার  র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ও গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার ৩৫০ পিস ভেজাল ওষুধ এবং ভেজাল ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, ৩টি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে সর্বমোট ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।

[৪] অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভেজাল ওষুধ প্রস্তুতকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মেসার্স বোটানিক ল্যাবরেটরিজ (ইউনানি) ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। যা কোম্পানির সুনাম বিনষ্ট ও ক্ষতি সাধন করে আসছে। তাছাড়া তাদের উৎপাদিত নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে ব্যাপক প্রভাব ফেলছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএন/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়