শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সেজে ঘুরে বেড়াতেন ১২ মামলার আসামি, চেকপোস্টে ধরা

সুজন কৈরী: [২] গ্রেপ্তারকৃত যুবক হলেন- শাকিল ওরফে রুবেল। তিনি দেড় হাজারেরও বেশি ছিনতাইয়ে জড়িত এবং আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

[৩] জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্য পরিচয়ে চলাফেরা করতেন শাকিল। পরতেন পুলিশের পোশাক। মাথায় ক্যাপ, কোমরে পিস্তল বহনকারী শাকিলকে খালি চোখে দেখে চেনার উপায় নেই যে, তিনি নকল পুলিশ।

[৪] কেরানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশ সদস্যদের নজরে আসে একটি প্রাইভেটকার। পুলিশের স্টিকার সম্বলিত গাড়িটির পেছনের সিটে তারা একজন সাব-ইন্সপেক্টরকে দেখতে পান। গাড়ি থামিয়ে চ্যালেঞ্জ করেন। পুলিশের কোন্ ইউনিটে কাজ করেন, বিপি নম্বর কত ইত্যাদি জানতে চাইলে মেলে না সদুত্তর। একপর্যায়ে স্বীকার করেন তিনি আসলে নকল পুলিশ।

[৫] গ্রেপ্তারের পর তার পিসিপিআর যাচাই করে পুলিশ দেখতে পায়, শাকিলের নামে মামলা আছে ১২টি। গত বছরের ডিসেম্বরে জামিনে বের হয়েছেন। সবশেষ গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে অপহরণ এবং পরে ছিনতাইয়ের ঘটনায়। ওই ঘটনায় তখন বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো। দেড় হাজারের বেশি ছিনতাই এবং অসংখ্য নারীকে ধর্ষণের তথ্য পেয়েছিলো পুলিশ।

[৬] কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির জানান, শাকিলের মূল টার্গেট নারী। শুধু ছিনতাই নয়, সুযোগ পেলেই ধর্ষণ করেন তিনি।

[৭] শাকিলের পাতা ফাঁদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে শাহাব উদ্দিন বলেন, প্রথমে কোন নারীকে টার্গেট করে তাকে বলে আপনাকে চেক করতে গেলে নারী পুলিশ লাগবে। আমার সাথে নারী পুলিশ নেই। সামনে আমাদের নারী পুলিশ আছে। আপনি গাড়িতে উঠেন। এরপর ওই নারী গাড়িতে উঠলে তাকে নির্জন জায়গায় নিয়ে তার সাথে থাকা সব অর্থ-স্বর্ণ লুট করে তাকে ছেড়ে চলে আসতেন। 

[৮] রাজধানীর দুটি হোটেলে মাসের পর মাস রুম বুকিং করে রাখার পাশাপাশি কেরানীগঞ্জের হাসনাবাদ এবং যাত্রাবাড়িতে আলিশান বাড়িও তৈরি করেছেন শাকিল জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির বলেন, নারীদের তার পাতা ফাঁদে ফেলতে পারলে ওই দুই বাড়ির যে কোন এক বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন শাকিল। ঈদ সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে ছিনতাইয়ের উদ্দেশ্যে মাঠে নেমেছিল শাকিল- এমন তথ্যও পেয়েছে পুলিশ। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ