শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: [২] সোমবার রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলী এবং শের আলীর লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ, একই গ্রামের মৃত নইমুল্লার ছেলে আব্দুল আউয়াল ।

[৪] এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বিষয়টি  জানিয়েছেন।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার থলেরবন্দ গ্রামে বিনা অনুমতিতে গৃহপালিত একটি ঘোড়া শের আলীর বাড়ির সামনে আশিক আলীর লোকজন বেঁধে রাখে। এসময় ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাত পান। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাস করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করেন।

[৬] এ ঘটনার জের ধরে সোমবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। সংঘর্ষকালে আশিক আলীর নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আহত নূর মোহাম্মদকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়