শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের পথপরিক্রমায় এসেছে স্বাধীনতা: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আশরাফ চৌধুরী রাজু , সিলেট: [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন- সংগ্রামের পথপরিক্রমায় এসেছে আমাদের এ স্বাধীনতা। 

[৩] সিলেটে শুক্রবার ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

[৪] প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৪৭ এ পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের শোষণ ও নির্যাতন শুরু করে। অর্থনৈতিক নিপীড়ন থেকে অনেক বড় নিপীড়ন হচ্ছে একটি জাতির ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের ওপর নিপীড়ন আর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ঠিক সেটিই শুরু করেছিল। তারা সর্বপ্রথম আমাদের ভাষার উপর আঘাত আনে। তাদের এ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছিলেন ১৯48 সালে।

[৫] বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র ও শোষণ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের দিকে যাচ্ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়। সেজন্য পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে এ ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

[৬] বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত এ মুক্তিযুদ্ধ উৎসব ২০২৪ চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারে চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফ্রেবুয়ারি পর্যন্ত। সম্পাদনা:এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ