শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরিক্ষার্থী নিরবের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

রেজাউল করিম, শ্রীনগর: [২] মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন’কে (১৭) ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

[৩] মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলামিন বাজারের শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের  ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে। 

[৪] মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ ও মানববন্ধনে প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। 

[৫] উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়