শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় আরসার গান গ্রুপের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়া মধুর ছড়া এলাকা থেকে আরসার গান গ্রুপের দুই সক্রিয় সদস্য যুবায়ের ও শফিউল্লাহকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোনাফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে শফিউল্লাহ (২৪)।

[৪] সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি আরও জানায়, উখিয়া রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি গভীর রাতে র‌্যারের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয় বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

[৬] র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে এবং তা আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো। তাদেরকে উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ