শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত, মৃত্যু ২

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঢাকার বাইরে চার গুণ বেশি 

মাজহারুল মিচেল: [৩] রাজধানীতে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা একদম শূন্যতে না আসলেও গ্রাম-গঞ্জে ও মফস্বল শহরে আক্রান্তের সংখ্যা একই রকম রয়ে গেছে।

[৪] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার  মামুন জানান, গ্রামের মানুষের মধ্যে এখনও সে পরিমাণ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। যার ফলে আমাদের প্রতিদিনের আক্রান্তের ইনডেক্স একই রকম তথ্য দেখাচ্ছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৪১ জনের মৃত্যু হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬১৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১১ হাজার ৩৬৮ জন। সম্পাদনা : সমর চক্রবর্তী

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়