শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে পরিচয় মিলেছে মরদেহের, রহস্যময় আসামি গ্রেপ্তার

স্বপন দেব, মৌলভীবাজার: [২] শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন ও খুনের সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল নতুনবাজার হোটেল মুন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মৃত ব্যক্তির নাম মো. ইন্তাজ মীর। তিনি পেশায় অটোরিকাশা চালক। তার বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। সে ওই গ্রামের মৃত ইনু মীরের ছেলে। 

[৪] পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর হোটেল মুন এর ২০২ নম্বার রুমটিতে মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকার সুজন নামের এক ব্যক্তি ভাড়া নেয়। খুনের রহস্য উদঘাটন করতে গিয়ে ২০২ নং রুমে অবস্থান করা সুজন নামের ব্যক্তির খোঁজে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে গতকাল ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে সুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন বাবুর্চি। ইন্তাজ মীরের অটোরিকশাটি ছিনিয়ে নিতে হোটেলে ডেকে আনে তাকে। পরে রাতে কোন এক সময় তাকে গলা টিপে হত্য করে মরদেহ ২০৩ নং রুমের খাটের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায়।

[৫] পুলিশ সুজনের অবস্থান করা ২০২ নং রুম থেকে নিহত ইন্তাজ মীরের ব্যবহৃত কিছু জামা কাপড় ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ইন্তাজের অটোরিকশাটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

[৬] সে সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপশ চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।

[৭] শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হোটেল  রুম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত ও মূল আসামিকে ২৪ ঘন্টার ভিতর আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়