শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেপ্তার

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] লালমাই পাহাড়ে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় অভিযুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

[৪] খুন হওয়া অটোরিকশা চালক কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাশ উত্তর ইউনিয়নের বাশঁতলী নোয়াবাড়ির মো. কাসেমের ছেলে মেহেদী হাসান (১২)। অভিযুক্ত একই ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাগন বাড়ির নজির মিয়ার ছেলে নাজমুল হোসেন (২৫)।

[৫] মামলার সূত্র জানিয়েছে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে মেহেদী হাসান অটোরিকশা নিয়ে তার বাড়ি থেকে বের হয়। ইলাশপুর চেয়ারম্যান মার্কেটের সামনে আসলে সেখান থেকে নাজমুল হোসেন পাশ্ববর্তী আদর্শ সদর উপজেলার কালির বাজার যাওয়ার জন্য ভাড়া নেয়। কালির বাজার গিয়ে চালক মেহেদীকে বলে পাশের লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থানের উত্তর পাশে চারা গাছ আছে। সেগুলো নেবো। আমার সাথে চলো। নাজমুল ও মেহেদীর পাশাপাশি গ্রামের পরিচিত হওয়াতে সে যেতে রাজি হয়। ঝোপের ভিতর নিয়ে নাজমুল তার কোমরে লুকিয়ে রাখা চাকু বের করে প্রথমে মেহেদীর পেটে দুটি আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কাটে। মৃত্যু নিশ্চিত হলে তার অটোরিকশা নিয়ে নাজমুল তার শ্বশুর বাড়ি দাউদকান্দি থানাধীন গৌরিপুর চলে যায়। বাড়ি ফেরত না আসায় মেহেদীর বাবা খোঁজ নিয়ে জানতে পারে নাজমুল তার ছেলে মেহেদীর অটোরিকশা ভাড়া নিয়ে গেছে। যাওয়ার পর থেকে কেউ আর তাকে দেখেনি। থানায় অভিযোগ করলে, পুলিশ নাজমুলকে দাউদকান্দির গৌরিপুরে শ্বশুর বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিস্তারিত স্বীকার করে। এবং তার তথ্য মতে মঙ্গলবার (২০ নভেম্বর) রাত প্রায় দুইটার দিকে লালমাই পাহাড়ের হাতিগাড়া কবরস্থানে অটোরিকশাটি ও পরে মেহেদীর মরদেহটি উদ্ধার করা হয়।

[৬] বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে নাজমুলকে আটক করি। প্রথম সে নানান ধরের ভুয়া তথ্য দেয়। কিন্তু পরে আমরা সিসিটিভি ক্যামেরায় দেখি সে একাই মেহেদীকে নিয়ে গেছে। পরে পুনরায় জিজ্ঞাসাবাদে সে সব বিষয় স্বীকার করে। পরে তার তথ্যমতে আমরা রাত প্রায় ২টার দিকে মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ