শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গৌতম বিশ্বাস, মধুখালী (ফরিদপুর): মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আবুল বাশার বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. রফিকউদ্দিন মোল্যা ও মো. কাজলসহ প্রমুখ। 

মাবনবন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত ৩শ ২৬ জন শ্রমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও  বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। ৭/৮ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে মানবেতর জীবনযাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ ২৬টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। যাতে করে আসন্ন ঈদুল আযহার আগেই আমাদের পাওনা টাকা পেয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। 

মানববন্ধন কর্মসূচী পরবর্তী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মানবন্ধন স্থলে এসে শেষ হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়