শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১১:৫৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ আসাদুল্লাহ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে বিষ্ণু বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বিলে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বাসিন্দা চিত্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ওই এলাকার বড়াইল বিলে এক ব্যক্তির একটি গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। পরে ওই সংযোগটি ঠিক করার সময় বিষ্ণু বর্মন বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়