শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৩:০৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রি, দোকানিকে ১৪ দিনের কারাদণ্ড

কাউছার আহমেদ: বরগুনার তালতলীতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পণ্য মুদি দোকানে বিক্রি করায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে তালতলী বাজারে অনিল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।

জানা গেছে, তালতলী বাজারে  অনিল চন্দ্র শীলের দোকান থেকে চিনি ৪১ কেজি, ডাল ৮০ কেজি, সয়াবিন ( ৩৬ বোতল ) ৭২ লিটার তেল জব্দ করা হয়।

দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় এ কারাদন্ড  দেয়া হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগে একজনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়