শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১১:৫০ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

হারুন-অর-রশীদ: ফরিদপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব বেপারী (৬৫) নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার(২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

আবদুল কাদের মাতুব্বর ও আবদুল ওহাব বেপারী ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৩  সালের ১৯ জুন রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার উপজেলার সাড়ে সাত রশি গ্রামের আবদুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ ঘটনার পরদিন(২০ জুন) কাদের মাতুব্বর ও ওহাবকে আসামী করে ওই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন ।

গত ২০১৩ সালের ১৪ জুলাই  আবদুল কাদের মাতুব্বর ও আবদুল ওহাব বেপারীর নামে আদালতে অভিযোগপত্র জমা দেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পিপি সানোয়ার হোসেন বলেন, মাদক মামলায় আবদুল কাদের মাতুব্বর ও আবদুল ওহাব বেপারীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ  হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়