শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে জমি বিরোধে বসত-বাড়ী ভাংচুর 

বসত-বাড়ী ভাংচুর 

আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে চান্দাই গ্রামে জমিজমা বিরোধিতার জের ধরে নজরুল ইসলাম (৪৫) নামে একব্যক্তির  বসতবাড়ি ভাংচুর করার  অভিযোগ  উঠেছে। এতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঐ পরিবার। 

রোববার এ ঘটনা ঘটে এবং এসময় বাড়ীওয়ালা নজরুল বাড়ীতে ছিলেন না। 

ভুক্তভোগী নজরুল ইসলাম  জানান, ২০২০ সালে চান্দাই মৌজায় সাড়ে ১১ শতক জমি তিনি  প্রবাসে থাকালীন পাশের বাড়ীর সায়েব সাবেরের ছেলে মিল্টন এর নিকট থেকে ক্রয় করে সেখানে বসতবাড়ী নির্মান করে বসবাস করছেন।

দীর্ঘদিন পর তার ছোট ভাই লিপটন সেই জমি দাবি করে আসছে। তখন তিনি এ বিষয়টি তার ভাই মিলটন এর সাথে বসে সমাধান করতে বলেন। কিন্তু দীর্ঘদিন হলেও তিনি তার ভাই মিলটন এর সাথে এ বিষয়টি সমঝোতা না করে তার ক্রয় করা সম্পত্তিতে এসে হুমকি ধামকি দেখাতে থাকে।

একপর্যায়ে রোববার তার পরিবারের অনুপস্থিতিতে হঠাৎ লোকবল নিয়ে অতর্কিত আক্রমণ করে বসতবাড়ি ভাংচুর করে চলে যায়। এরপর তিনি বাড়ী এসে বাড়ীঘর ভাংচুর দেখতে পান। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে  তিনি জানিয়েছেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়