শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর কুখ্যাত ডাকাত সর্দার শাহজাহান অস্ত্রসহ গ্রেপ্তার 

মো. শাহাদাত হোসেন

এমরান পাটোয়ারী, ফেনী: ফেনীর সোনাহাজীর কুখ্যাত ডাকাত সর্দার মো. শাহাদাত হোসেনকে (৩০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফেনীর সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় তিনি জানান, রোববার রাত ৯টায় চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপিস্থ পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে সে ডাকাতিকৃত পণ্য সামগ্রী ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে ফেনীর সোনাগাজীর সমপুর থেকে একটি এলজি ও ৪ রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়। সে আরো জানায়, সে আন্তজেলা ডাকাত দলের ডাকাত দলের সর্দার।

পুলিশ জানায়, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে ডাকাতির সাথে জড়িত। সম্পাদনা: অনিক কর্মকার

  • সর্বশেষ