শিরোনাম
◈ সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহনগঞ্জে বাড়ির দেয়াল ভেঙ্গে রড লুটপাট

মোহনগঞ্জে বাড়ির দেয়াল ভেঙ্গে রড লুটপাট

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা): নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার বসবাসকারী সুকুমার চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা লোহার রড নিয়ে যায় প্রতিবেশী রাজ কিশোর রায় (২০) নামে এক যুবক। অভিযুক্ত রাজ কিশোর রায় একই এলাকার রথীন্দ্র কিশোর রায়ের ছেলে। 

জানা যায়, বাড়ির মালিক সুকুমার চন্দ্র রায় চাকুরির সুবাদে ঢাকা বসবাস করেন। সে কারণে তার ভাগ্নে জনি চন্দ্র রায় মামার বাড়িসহ জমিজমা দেখাশুনা করেন। এমন অবস্থায় বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা ২শ৮০ কেজি রড নিয়ে যায় রাজ। 

এ ঘটনায় জনি চন্দ্র রায় থানায় লিখিত অভিযোগ করেছে। 

শুক্রবার মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক শুভ্র দে এ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে রাজ কিশোর রায়কে পাওয়া না গেলে তার পিতা জানান, এসব অভিযোগ মিথ্যা। সুকুমার চন্দ্র রায় আমার জায়গায় দেয়াল তুলেছে। আমার ছেলে এর প্রতিবাদ করেছে। 

প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, সুকুমার চন্দ্র রায় পৌরসভার অনুমতি নিয়ে নিয়ম মেনে তার জায়গায় কাজ শুরু করেছে। কাজ শুরু করার আগে আমি ও বিআরডিবি চেয়ারম্যান মো. জহিরুল আলম শেখসহ এলাকার গন্যমান্য বেশ কয়েকজন লোক নিয়ে জায়গা মেপেছি। 

শুভ্র দে জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। শুনেছি স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হবে। যদি মিমাংসা না হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়