শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:২৭ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১

কামাল শিশির: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমনে কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নংওয়ার্ড উত্তর করলিয়া মুরা গ্রামের বাসিন্দা মৃত কবির আহাম্মদের পুত্র মোঃ আলী( ৫০)।

ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটার সময় ইউনিয়নের ৬ নংওয়ার্ড লম্বাশিয়া নামক স্থানে চিত্র নায়ক সোহেল রানার রাবার বাগান এলাকায়। 

প্রত্যক্ষদর্শী জহির আলম জানান, প্রতিদিনের ন্যায় রাবার বাগানে মাটলাম সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে মোঃ আলী ঘটনা স্থলেই প্রান হারায়। ঐসময় আশ পাশের লোকজনের সহায়তায় তাকে মৃত অবস্থায় নিজ বাড়ীতে নেওয়া হয়। নিহত ব্যক্তি ৩ সন্তানের জনক।  নিহত মোঃ আলীর পরিবারে চলছে শোকের মাতম। 

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনা সত্য। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ