শিরোনাম
◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ৩০ লাখ 

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ব্যবসাপ্রতিষ্ঠান

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরে ভয়াবহ আগুনে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবী ব্যবসায়ীদের।

বুধবার জেলা শহরের পুরাতন পৌরসভা সংলগ্ন হিরণ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা জালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের নিকট আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

জানা যায়, রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান সবাই। নৈশ্যপ্রহরী হঠাৎ একটি দোকান থেকে দাউদাউ করে আগুন জলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। এরই মধ্যে আগুন ছড়িয়ে পরে আশেপাশের মুদি দোকান, লাইব্রেরি, কম্পিউটার দোকানে। এতে ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ধারণা করা হচ্ছে রংধনু পাওয়ার ক্যাবল দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয় নি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ