শিরোনাম
◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ◈ ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন আবেদন করেছেন মির্জা আব্বাস ◈ অল্প ব্যবধানে যেসব আসনে বিএনপি-জামায়াতের জয়-পরাজয়

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৩:১০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রাস্তার পাশ থেকে প্রাইভেটকার উদ্ধার 

প্রাইভেটকার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চুঙ্গীর মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চুঙ্গীর মোড় এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ। 

জানা গেছে, সদর উপজেলার চুঙ্গীর মোড় এলাকায় রাস্তার পাশে ড্রাইভার ও মালিক বিহীন একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা গাড়িতে এবং আশপাশে গাড়ির চালক বা মালিক কাউকে না দেখে পুলিশে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুলাল চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ সময় গাড়ির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়