শিরোনাম
◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস 

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিচারের দাবি

মানববন্ধন

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ-বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে স্কুলটির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিচারের দাবিতে মানবন্ধন করেছে শিক্ষার্থী ও অভিবাভক। 

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান নিলু খলিফা, স্থানীয় মীর হায়দার, সুবান শিকদার, ছাত্রী মোসা. হাবিবা প্রমূখ। এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষককের বিচার দাবি করেন।

প্রসঙ্গ, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন সময় নকল করার অপরাধে শিক্ষার্থীর খাতা নিয়ে যায়। পরে ঘটনাটি শুনে ওই শিক্ষার্থীকে তার আলাদা গোপন রুমে নিয়ে যায় প্রধান শিক্ষক। সেখানে নিয়ে তাকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে তার মুখ বন্ধ করে রাখেন তিনি। পরে প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করেন।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়