শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি

ময়মনসিংহ কমিটি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহে আওয়ামী লীগের কমিটি দেয়ার দীর্ঘ ৬ বছর পর উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় হাজার হাজার নেতাকর্মী হাত উঁচিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।

শনিবার ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।

এর আগে ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়