শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ কোটি টাকার সূতা-ফেব্রিক্স আত্মসাত করে পালিয়েছে নীটিং মালিক

কারখানা তালা

অপু রহমান, নারায়ণগঞ্জ :জেলার ফতুল্লার একটি নীটিং কারখানার মালিক বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠানের বিদেশী অর্ডারের প্রায় ১০ কোটি টাকার ফেব্রিক অন্যত্র বিক্রি করে গা ঢাকা দিয়েছে। 

এ ঘটনায় ফতুল্লার অবন্তী কালার গার্মেন্ট এর জনসংযোগ  কর্মকর্তা মো: মাসুম আহম্মেদ বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন। 

জানা যায়, ফতুল্লার বিসিকে অবস্থিত অবন্তী কালার গার্মেন্ট একই এলাকায় অবস্থিত শাসনগাঁও রহমান প্লাজার আন্ডার গ্রাউন্ড ফ্লোর এ থাকা সাহা নীট ওয়্যার্স এর মালিক অঞ্জন সাহা ও সঞ্জয় সাহাকে ফেব্রিক তৈরী জন্য বিভিন্ন কাউন্টের প্রায় সাড়ে ১৪ টন সূতা সরবরাহ করে। এর মধ্যে সাহা কারখানার দুই মালিক অবন্তী গার্মেন্টকে প্রায় ৬ টন ফেব্রিক সরবরাহ করে। বাকী প্রায় সাড়ে ৭ টন ফেব্রিক যার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকার ফেব্রিক ফেরত না দিয়ে কারখানায় তালা মেরে পালিয়ে গেছে। 
অবন্তী গার্মেন্ট এর জনসংযোগ কর্মকর্তা মো. মাসুম আহম্মেদ জানান, চলতি মাসের ২৫ নভেম্বর মধ্যে বাকী ফেব্রিক অবন্তী গার্মেন্টে ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু ১৫ নভেম্বর ওই দুই মালিক কারখানার গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ইতমধ্যে বিভিন্ন লোক মারফত জানতে পেরেছি যে , ওই দুই মালিক অঞ্জন সাহা ও সঞ্জয় সাহা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি টাকার ফেব্রিক অন্যত্র বিক্রি করে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছি।

বিসিকি শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, সাহা নীট কারখানার নামে বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠানের কোটি টাকার সূতা ও ফেব্রিক  নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। আমার বিষয়টি নিয়ে তদন্ত করছি। 

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দীপু জানান, আদালতের নির্দেশ হাতে পেলেই ব্যবস্থা নেব। 

প্রতিনধি/জেএ

 

  • সর্বশেষ