শিরোনাম
◈ শহিদ মিনারের উপর এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা, আত্মরক্ষার্থে পাল্টাগুলি

ফাইল ছবি

অপু রহমান: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ রাউন্ড গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় নীট কনসার্ন প্রিন্ট কারখানার সামনে বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক দল যুবক পুলিশকে ইট-পাটকেল ও ককটের মারতে শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। লোকজন ভয়ে রাস্তার পাশের দোকান-পাট বন্ধ করে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, সন্ধ্যার পর মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েছিলাম। মাঠের মধ্যে অন্ধকারে কিছু লোক বসে থাকতে দেখে সেখানে আমরা যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে ককটেল বিষ্ফোরণ করে লাঠিশোটা নিয়ে এগিয়ে আসলে আমরা আত্মরক্ষার্থে গুলি করি। এতে ১৮ রাউন্ড রাবার বুলেট খরচ হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

প্রতিনিধি/এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়