শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগ‌ঞ্জে হত্যা চক্রের তিন আসা‌মি গ্রেফতার

সোহাগ হাসান, সিরাজগঞ্জঃ সিরাজগ‌ঞ্জ তাড়াশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ। বৃহস্পতিবার সকা‌ল ১১ টায় সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই  কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

তি‌নি জানান, গত ২৫ মে ২০২২ ইং  তারিখে ভোরে কাজের উদ্দেশ্যে বারুহাস বাজারে যায়, ওই দিন রাত ৯ টা পর্যন্ত বাড়ি না ফেরায় ইজিবাইক চালক ইসলামের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে, পরের দিন সকালে তাড়াশ বাজার হতে বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুরের মাঝখানে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তাড়াশ থানা কর্তৃক তদন্তকালে মামলার বাদী আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই সিরাজগঞ্জকে তদন্তের আদেশ দেন।

পরে মামলা তদন্তর জন‌্য বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর সহযোগিতায় টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের মাধ্যমে ৩ জন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপ‌জেলার বাগলপুর ইউ‌নিয়‌নের কয়রা গ্রামের মৃত খোকা সরকারের ছেলে ইছা সরকার (৩০), মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ ইব্রাহিম  হোসেন টুটুল (৩০), মৃত খোকা সরকারের ছেলে মোঃ ছুরত আলী সরকার (৪০)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল রানা,  মাহবুব মোর্শেদ খান, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল খালেক, এস আই কামরুল প্রমুখ।

এসময় সকল  পি‌বিআই এর  কর্মকর্তা এসআই সহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়