শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০১:৪৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সুমন গ্রেপ্তার

রতন কুমার রায়: নীলফামারীর ডোমারের কুখ্যাত মাদক ব্যবসায়ী এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ভাটিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এএসআই মো. মিজানুর রহমান সঙ্গিয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন ২০১৫ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান হেরোইনসহ ডোমার থানা পুলিশ সুমন আলীকে গ্রেপ্তার করে। আসামি  সুমন আলী বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন নাটোর জেলাসহ বিভিন্ন জেলায় অবস্থান করছিল। আদালত আসামি সুমনের ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আসামি সুমনের বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানা, গুরুদাসপুর থানা, নীলফামারীর ডোমারসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত সর্বমোট ৫টি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়