শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতা মৃত্যুতে

কুমিল্লায় শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শাহাজাদা এমরান, কুমিল্লা : মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজা শুক্রবার বাদ জুমা কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ গায়েবানা জানাজার আয়োজন করে। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, নিজাম উদ্দিন কায়সার, অধ্যাপক সারোয়ার জাহান দোলন, অধ্যাপক নেছার আহমেদ রাজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, জেলা দক্ষিনের তাঁতী দলের সাবেক আহবায়ক মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আল আমিন 

 

  • সর্বশেষ