শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত 

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর মাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস হওয়ায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস)।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও শেখ সোহেল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এবং বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফজলুল করিম, এড. অলোকেশ রায়, এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

পরে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ