শিরোনাম
◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতরা হলেন, মেকাইল ইসলাম(২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)। 
এদের মধ্যে গুরুতর আহত মেকাইল শেখ (২৫) ও রিফাত তাজ (১৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

জানাগেছে, মান্দ্রা - রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। 
আজ রবিবার চৌরখুলী একাদশ বনাম উত্তরপাড়া একাদশ এর মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল। খেলার মধ্যে উত্তরপাড়া একাদশের এক প্লেয়ারকে রেফারী লাল কার্ড দিলে উত্তরপাড়া একাদশ খেলোয়াড়দের সাথে রেফারী ও কমিটির লোকজনের তর্কবিতর্ক বাঁধে। এক পর্যায়ে কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়ার ও সমর্থকদের উপর হামলা চালায়।

Advertisement

উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, খেলার মধ্যে আমাদের দলের এক খেলোয়ারকে চৌরখুলী একাদশের এক খেলোয়ার ঘুষি ও লাথি মারে। এই ঘুষি ও লাথির প্রতিবাদ করলে কমিটির লোকজন আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ১০জন আহত হয়েছে। 

এ ব্যাপারে মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সমর্থকরা তাদের মারধর করেছে। আমাদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ