সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। এখনো প্রাথমিক ভাবে মৃত্য ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
চণ্ডিদাসগাতী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন সজল বলেন, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি কিনারে আনলে দেখা যায় বয়স্ক এক বৃদ্ধ মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়। তাই এদের ধারণা রাতের কোন এক সময়ে অজ্ঞাত ব্যক্তিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কাজ করা হচ্ছে। এটি কোন হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে স্থানীয়রা দেশে চলমান একের পর এমন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।