শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাকে কেন্দ্র করে দাউদকান্দিতে হামলায় আহত-৮, থানায় মামলা

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপাড় এলাকায় শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৯ টায় একটি প্রীতি  ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরপাড় এলাকায় হামলার ঘটনা ঘটে।

মামলার বাদী নগরপাড় এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য মো. হাবিবুর রহমান মেম্বার অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে বিবাদীরা দেশীয় অস্ত্র, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর আলম, ইয়াছিন, সাইফুল ইসলাম বাবু, রকিব, তারেক, রাফিন ও নোমানসহ বেশ কয়েকজন আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া হামলাকারীরা বাদীর দোকান ও পাশের বসতঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং দোকানের ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর বাদী মো. হাবিবুর রহমান মেম্বার ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান , " এ ঘটনায় বাদীর অভিযোগ আমলে নিয়ে শনিবার (৩০ মে) একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কাজ করছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়