শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ।

শুক্রবার দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মিদের উপর হামলা করে। এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠি সোটা এবং হকিষ্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। এনসিপির যুগ্ন সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদেও নিরাপদ নয়। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।

এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হমলার ঘটনা ঘটেছে। আমাদের উপর স্বসস্ত্র হামলা করা হয়েছে।মামলার করার প্রস্তুতি চলছে।তিনি আরো বলেন আইন মন্ত্রীর নির্দেশে আমাদের উপরে হামলা হয়েছে, ইনশাআল্লাহ আইন মন্ত্রীর বিচার আমরা একদিন করবো।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়