সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় বালু চাপায় লিয়াকত আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার ঘাগটিয়া সড়কের মাথায় যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের বাসিন্দা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।