শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফেরদৌস আলীর বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা, জমি দখল এবং বৃদ্ধের ওপর সন্ত্রাসী হামলার গুরুতর অভিযোগ উঠেছে।

‎বুধবার (১১ মার্চ) ভুক্তভোগী মোঃ শামসুল হক (৬০) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী ফেরদৌস আলী সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অফিসের সময়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান 'সুপ্রভাত ট্রেডার্স' (তিস্তা বাজার) পরিচালনা করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব খাটানো এবং বাদীর দোকান ঘর অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বর্তমানে চলমান আছে।

‎​অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ ২০২৬ তারিখে বাদী তার নিজ জমিতে হাঁসের খামার নির্মাণ করতে গেলে ফেরদৌস আলী তার দলবল নিয়ে বাধা প্রদান করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বিবাদীর পিতা মোঃ সোলাইমান আলী তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বাংলাদেশ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, অনুমতি ছাড়া ব্যবসা করা এবং শৃঙ্খলা ভঙ্গ করা দণ্ডনীয় অপরাধ বলে অভিযোগে আরও উল্লেখ করা হয়।

‎​বিবাদী নিজ এলাকায় চাকরির সুবাদে জনগণের সেবা না করে বরং পেশিশক্তি প্রয়োগ করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

‎​অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়া গেছে। প্রামাণ্য দলিল হিসেবে বিবাদীর ব্যবসার ছবি ও আদালতের নথি অভিযোগপত্রের সাথে সংযুক্ত করা হয়েছে বলে বাদি নিশ্চিত করেছেন।

এই বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মারধরের ঘটনার কথা প্রাথমিক তদন্তে জানা গেছে। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ