শিরোনাম
◈ জ্বালানি সাশ্রয়ে আজ থেকে মার্কেট-শপিংমলে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা ◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায়- আহত দুই, দেশীয় অস্ত্র উদ্ধার!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সিএনজি ও মাহেন্দ্রা স্টান্ডের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায়- দু'জন আহত হয়েছে। ওই সময় একটি সিএনজি গাড়ীর মধ্য থেকে দেশিয় অস্ত্র বড় ছুড়ি ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। আমতলী থানা পুলিশ দেশিয় অস্ত্রসহ একটি সিএনজি গাড়ি আটক ও তা জব্দ করে থানায় নিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে আমতলী নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ঢাকা- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক ওই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শি স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি ও মাহিন্দ্রা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন (ইউএনও) ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিষ্পত্তির জন্য দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে মিলেমিশে থাকার সিদ্ধান্ত দেয়।

আজ (শনিবার) দুপুর একটার দিকে ঘটনাস্থল সিএনজি স্ট্যান্ডে নম্বর প্লেট বিহীন একটি গাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ তা জব্দ করে। স্থানীয়রা জানান, জব্দকৃত সিএনজি গাড়িটির মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার।

এর কিছুক্ষণ পরে মাহিন্দ্রা ও সিএনজি গাড়ির শ্রমিকদের মধ্যে হাতাহাতির (মারামারির) ঘটনা ঘটে। এতে হাতাহাতির ঘটনায় দুজন আহত হয়েছেন। পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদার (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

পৌর শ্রমিক দলের সভাপতি আহত মিল্টন হাওলাদার জানায়, আমাদের ওপর হামলা করতে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজিতে রেখেছিলো। বিষয়টি আমরা জানতে পেয়ে পুলিশকে জানাই। তারা ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে সিএনজিসহ তা জব্দ করে থানায় নিয়ে যায়। তারপরেই আমাদের উপর হামলা করে।

সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন বলেন, পুলিশ দেশীয় অস্ত্র জব্দ করার ক্ষিপ্ত হয়ে পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদারকে মারধর করার সময়ে আমি ছাড়াতে গেলে আমাকেও তারা মারধোর করে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ছোট ছেলে রাহাত ফকির বলেন,  একটি পক্ষ পরিকল্পিতভাবে একটি সিএনজিতে কিছু দেশীয় অস্ত্র রেখে সিএনজি চালকদের ফাঁসানোর চেষ্টা করছে। কারো উপড়ে কোন হামলার ঘটনা ঘটেনি। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, একটি সিএনজি থেকে দেশীয় কিছু অস্ত্রসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়