শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট প্রতিনিধি: ‎​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।

‎এ ঘটনায় রবিবার (১ মার্চ) দুপুরে ভুক্তভোগী মাজেদা বেগমের শ্বাশুড়ি আজেদা বেগম বাদি হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

‎অভিযুক্ত যুবক মো. মাসুদ রানা (২৮) একই এলাকার মো. আঃ হাকিমের ছেলে। বর্তমানে সে গণধোলাইয়ের শিকার হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগী মাজেদা বেগম তাবাসুমের পরিবারের সদস্যরা তামাক ক্ষেতে কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী দেবর সম্পর্কের মাসুদ রানা কৌশলে বাড়িতে কেউ নেই নিশ্চিত হয়ে মাছ দেওয়ার অযুহাতে মাজেদা বেগমের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে অভিযুক্ত মাসুদ রানা ওই অন্তঃসত্ত্বা নারীর শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তাকে জাপটে ধরে। ভুক্তভোগী নারী নিজেকে রক্ষায় চিৎকার ও ধস্তাধস্তি শুরু করলে লম্পট মাসুদ তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়।

গুরুতর অন্তঃসত্ত্বা অবস্থায় মাটিতে পড়ে যাওয়ায় মাজেদা বেগম পেটে প্রচণ্ড আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে গত ২৮ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাসুদ রানাকে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীর শাশুড়ি আজেদা বেগম আজ (১ মার্চ) পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎এই বিষয়ে আদিতমারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, তবে নারীর ওপর এ ধরনের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকৃত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

‎​ভুক্তভোগীর পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়