শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত, আদিবাসী পল্রীতে চলছে শোকের মাতন

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক।

শনিবার (৩১ জানুয়ারী) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। নিহতরা হলেন, সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যান চালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভ্যান চালক সমান্ত পাহান। জানা গেছে সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার নুরপুর, ইউনিয়ন-এনায়েতপুর গ্রামে।

নিহত সকলেয় দিনমজুর আদিবাসী কৃষক। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সকলের বাড়ি উপজেলা নূরপুর গ্রামে। প্রিয়জনকে হারিয়ে নূরপুর আদিবাসী পল্রীতে চলছে শুকের মাতন। আর তাদের পরিবারের সবাই ট্রক চালকদের বিচার চাই। এই ট্রাক চালকদের কারণে অনেকে এই রকম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়