শিরোনাম
◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সরকারি জমি দখলের মহোৎসব, চলছে ক্রয় বিক্রয় কোটি টাকার বানিজ্য প্রভাবশালীদের

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার ১নংওয়ার্ডে সরকারি (পাউবো) জমি দখলের মহোৎসব চলছে। কোটি টাকার বানিজ্য, যে যেভাবে পারছে সেভাবে পানি উন্নয়ন বোর্ড আমতলী অফিসের ওর্য়াক অ্যাসিসট্যান্ট মো. আলমগীরের সহযোগিতায় ক্রয় বিক্রয় ও দখল করছেন একদল প্রভাবশালীরা।  

উপজেলায় কোন উদ্বতন কর্মকর্তা না থাকায়  আইনের কোন তোয়াক্কা না নির্মান করছেন দুই তিন তলা পাকা। পানি উন্নয়ন বোর্ড অফিসের  বাউন্ডারী  ওয়ালের উত্তর পাশে দখলকরে আতাহার হাওলাদার, হাকিম আব্দুল হাইসহ অসংখ্যা প্রভাবশালী সরকারী জমি দখল ক্রয় বিক্রয় করছেন বলে অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই।অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি।এভাবে আমতলী পৌরসভার ১ নং ৩ ওয়ার্ডে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, পৌরসভার প্লান ব্যাতিত পৌরসভার মধ্যে কোন স্থাপনা নির্মান করা যাবেনা। এছাড়া সরকারী জমিতে কোন ধরনের  স্থাপনা করা যাবেনা। যে কোন উপায় সরকারী জমি উদ্ধার করা হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগ ব্যবস্থা নেয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের কেহ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়