শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পুকুরে ডুবে যুবকের হস্যজনক মৃত্যু।

মো:আদনান হোসেন, (ধামরাই) ঢাকা: ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক মন্ত্রী কামাল মজুমদারের একটি প্রকল্পের পুকুরে ডুবে তন্ময় দাস (২৬) নামে এক ওয়াট বয় মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত তন্ময় দাস গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা তপন কুমার দাসের ছেলে। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তন্ময়ের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু—সানি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) এবং আদনান (স্ট্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী)। তিন বন্ধু পুকুরপাড়ে বসে গিটার বাজিয়ে সময় কাটাচ্ছিলেন।

বন্ধুরা জানান, বিকেলে তারা আড়ালিয়া এলাকায় ঘুরতে যান। সেখানে পুকুরপাড়ে গান-বাজনার একপর্যায়ে তন্ময় হঠাৎ পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি পানি নিচে তলিয়ে যান এবং আর উপরে উঠতে পারেননি। সাঁতার না জানায় সানি ও আদনান চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা নেমে দীর্ঘ খোঁজাখুঁজির পর তন্ময়কে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “কামাল মজুমদারের প্রকল্পের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা আমরা জানতে পারি। পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়