শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে বাউলদের ওপর হামলা, আইনের প্রয়োগ যথাযথ হলে অগ্নিকান্ড কমে আসবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচীব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন,আমি মনে করি সারাদেশে বাউলদের উপরে হামলা এটি একটি নেককারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমানের সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি।

বুধবার বিকেলে নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাওয়ে গত বছরের ৪ আগষ্ট আওয়ামী কর্মীদের  দেয়া বিএনপির দলীয় কার্যালয়ের সংষ্কার করা নির্মিত নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাউলরা সারাদেশে মাঠে-ঘাটে প্রান্তরে গান গেয়ে বেড়ায়, তাদের ওপরে এসব হামলা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এবং এটা সঠিক নয়, এ ধরনের হিংসার প্রতিহিংসার পথ বেছে নেয়া কারো জন্যই কাম্য নয়। আমরা অবশ্যই এটা সুষ্ঠুু তদন্ত এবং নিরসন দাবী করি।

সাম্প্রতিক সময়ে দেশে ঘনঘন অগ্নিকান্ডের বিষয়ে তার কাছে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন,  আমি এগুলোকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করি না, বরং আমি মনে করি আমাদের যেসব প্রতিষ্ঠান রয়েছে যেমন কলকারখানা, গার্মেন্টস এসবের যারা দায়িত্বে রয়েছেন তাদের অবশ্যই নেগলেন্সি রয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা, এবং আইন না মেনে চলা। সবকিছু মিলিয়ে এ অগ্নিকান্ড গুলি ঘটে। সে ক্ষেত্রে মনে হয়, যদি সত্যিকারের আইনের প্রয়োগ হয়, এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে খুব সহজেই এসব এভোয়েড করা সম্ভব হবে।

কিছু আসনে এখনো প্রার্থী না দেবার বিষয়ে তিনি বলেন, আমরা খুব শীঘ্রই বাকি আসনগুলোতেও মনোনয়ন দেবো এবং দেশবাসী তা দেখতে পারবে।  আমরা যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দিবো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ  সহ দলটির অন্যান্ন নেতাকর্মী বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়