শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলিতে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ৩

খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার ঘটনায় ইমদাদুল হক নামের মাদ্রাসার এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে কুয়েট রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

আহতরা হলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫), বেল্লাল খান (৫৫) ও মিজানুর রহমান (৫৮)। এর মধ্যে মামুন ও বেল্লাল খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তার অফিসে বসে ছিলেন। এ সময় ইমদাদুল হকসহ কয়েকজন মাহফিলের সহযোগিতার জন্য মামুন শেখের কাছে যান। রাত ৯টার দিকে মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে অফিস লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। এ ঘটনায় মামুন শেখ, কাঠ মিস্ত্রি বেল্লাল খান ও মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মেডিকেল শিক্ষার্থী অনিক বলেন, ‘মাহফিলের টাকা সংগ্রহে গিয়ে আমার বাবা মারা গেছেন। তিনি এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আব্বুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো। এখন কীভাবে লেখাপড়া করব।’

খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ সময় একজন মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন।’

খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, ‘রাতে হামলার ঘটনায় ইমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামুন, মিজান ও বেল্লাল নামে আরও ৩ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত চলছে।’

আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামুন প্রায় এখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বসে ছিলেন। রাত ৯ টার দিকে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়