শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেয়ে ভেবে’ মাকে তুলে নিয়ে ধ.র্ষণ

ময়মনসিংহের ত্রিশালে বাড়ি থেকে তুলে ধানক্ষেতে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় মামলা করেন তিনি।

আসামির নাম- আকমল হোসেন (৩৮)। তিনি উপজেলার স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার পর থেকে পলাতক আছেন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর ৫টার দিকে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়া মাত্রই পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ধানক্ষেতে নিয়ে যান আকমল। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধূ চিৎকার শুনে তার স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আকমল পালিয়ে যান।

স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী দিনমজুরি করেন। এ দম্পতির দুই সন্তান। সপ্তম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী দেখতে মায়ের মতো। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য আকমল। তিনি মাস দুয়েক ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। আমাদের এলাকায় এরকম ঘটনা আগে কখনই ঘটেনি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি দেখে অন্যরা যেন এরকম আর কাজ না করতে পারে।

ভুক্তভোগীর ছোট ভাইয়ের দাবি, তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করত আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না জড়িয়ে টয়লেটে যান বোন। সেই ওড়না দেখে ভাগনি মনে করে বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ভয়ে বোনের পরিবার থানায় যেতে পারেনি। তাদের নানা ধরনের ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। ওই অবস্থায় আমি বোনকে নিয়ে থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ মামলা নেয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আকমল হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ