শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে যৌথ বা‌হিনীর অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই আসামী গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামীকে র‍্যাব-৭, চট্টগ্রাম ও সেনা বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে সরল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অপর দি‌কে র‌্যাব জানান প‌রিত‌্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আবুল হাসান এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে র‍্যাব এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল সরল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪৮) সরল ইউনিয়নের মৃত আমির হামজার পুত্র। পরবর্তীতে আবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও এক এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শওকত (৩০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী শওকত উত্তর সরলের আবুল হাসানের পুত্র।

একই সম‌য়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার ক‌রে  ব‌লে র‌্যা‌বের দেওয়া তথ‌্য সু‌ত্রে জানা যায় ।

এ ব‌্যাপা‌রে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, 'হত্যা চেষ্টা মামলার মতো গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী থানার সে‌কেন্ড অ‌ফিসার মোঃ আ‌রিফ হো‌সেন ব‌লেন ,যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে আটককৃত‌দের এবং উদ্ধারকৃত অস্ত্র জমা দি‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়