শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

সানজিদা রুমা,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনিসহ আরো কয়েকজন সাংবাদিক। সকাল সাড়ে ১০টার দিকে তার উপর একপক্ষের সমর্থকরা এলোপাথারি হামলা চালায়। এসময় তার মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন। তার সাথে থাকা আরো চার সাংবাদিক তাদের হামলার শিকার হন। তারা হলেন, সময় টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান মোঃ ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানায়, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সকল সংবাদকর্মীরা। এসময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এরই জের ধরে সংবাদ কর্মীদের উপর হামলা চালায় কাইয়ুমের লোকজন। এতে আইয়ুব খানসহ আরো ৪ জন সংবাদ কর্মী আহত হয়। তাদের আত্মচিৎকারে হাসপাতালে আগত লোকজন এগিয়ে আসলে তাদের সহায়তায় হাসপাতালের ভিতরে গিয়ে আশ্রয় নেয় সংবাদ কর্মীরা। খবর পেয়ে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে চলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেয়া হয়। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক সদর থানাকে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী হামলাকারীদের সনাক্তসহ গ্রেপ্তারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে নিয়মিত মামলা রুজু করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়