শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানাপুলিশ। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মামুন মোল্লা, মোঃ মজর মোল্লা, মোঃ মনির হোসেন মোল্লা, আরমান আলী, রবি সরকার, হৃদয়, সারোয়ার হোসেন বাবু, সেলিম হোসেন, লাভলী আক্তার, আব্দুল আলিম, শামীম, মো. রহিম, লাকী আক্তার, হাবিব প্রমানিক, মোঃ শাকিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ০৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ০১জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ০২ জন।

এসময় মাদক মামলার আসামীদের কাছথেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৩,৬৫,০০০ হাজার টাকা। 

ধামরাই থানার (ওসি)মনিরুল ইসলাম বলেন,গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বেলা ১১.৩০দিকে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়