শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার  আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এসময় এলাকা জুড়ে নারী-পুরুষ সহ হাজারো বিনোদন প্রেমী দর্শক এ নৌকাবাইচ উপভোগ করেন। 

নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেন সমাজ সেবক ও ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। নৌকা বাইচে দূর-দুরান্ত থেকে বারোটি বাচারি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলগী ইউনিয়নবাসীর আয়োজনে প্রতিযোগীদের ৪টি রেফ্রিজারেটর, ৪টি এলইডি টেলিভিশন সহ বিভিন্ন ধরনের পুরষ্কার সহ প্রত্যেক অংশ গ্রহণকারীকে পুরষ্কার প্রদান করা হয়। 

প্রথম পুরস্কার দেয়া হয় আসফরদী ওদুদ কাজির নৌকাকে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার মান্নান মিয়ার নৌকাকে ফ্রিজ ও তৃতীয় পুরস্কার বাবুল মিয়ার নৌকাকেও ফ্রিজ দেওয়া হয়।

পুরস্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, 'হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামবাংলার সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম। এ ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতায় বাইচের আয়োজন করা হয়েছে। এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। সংস্কৃতি মানুষের সৌহার্দ্যের মেলবন্ধন। তাই আগামীতে সুষ্ঠু সাংস্কৃতির ধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা ও সহযোগী করা হবে।'

এদিকে নৌকাবাইচ উপভোগ করতে দূরদুরান্ত থেকে শত শত বিনোদন প্রেমী দর্শক ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে বাইচ উপভোগ করেন। তাছাড়া এ বাইচ উপলক্ষে দু-পাড়ে এবং রেললাইনের দু-ধারে বিভিন্ন ধরনের শত শত বিভিন্ন পসরা সাজিয়ে বসে বিশাল মেলা।

অপরদিকে নৌকাবাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়