শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০২:২৫ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়ুপথে ইয়াবা বহন, ফিলিং স্টেশন থেকে আটক ৩

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে শহরের উত্তর তেমুহনী এলাকার মোজাম্মেল ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে, পায়ুপথে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। উদ্ধার করা হয় মোট সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মোঃ নুরুল আফছার (২২), একই গ্রামের শাহআলমের ছেলে মো: আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়।  শাহী পরিবহনের একটি বাস থেকে আটক করা হয় মো. নুরুল আফসার, আব্দুল্লাহ ও আব্দুস শুকুরকে। এদের মধ্যে নুরুল আফসার ও আব্দুল্লাহ পায়ুপথে ইয়াবা বহন করছিল, আর শুকুর ছিলো তাদের সহযোগী। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

  • সর্বশেষ