শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে চার মাদক কারবারী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দি পৌরসভায় যৌথবাহিনী ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়,  পৌরসভার ৪নং ওয়ার্ড তুজারভাঙ্গা গ্রামের গোপন আস্তানায় মাদককারবারীরা মাদকসহ অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) বিকাল ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাধিক ডিভিশন বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ- পরিদর্শক (এসআই) মোতাবিব্বর হোসেন।

এই অভিযানে দাউদকান্দি মডেল থানার একটি টিম অংশ নেয়। অভিযানকালে মাদককারবারীদের থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ ৪০ টি সিমকার্ড ও ১০ টি মেমোরি কার্ড উদ্বার করেছে। গ্রেফতারকৃতরা হলো দোনারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন, একই গ্রামের কাউসার আহম্মদের ছেলে রবিন, তালতুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের জজ মিয়ার ছেলে কাউসার।

জানতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান," যৌথবাহিনী চার আসামিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়